ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

৫০ লাখের বেশি শরণার্থীর ভার বইছে তুরস্ক

তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল চাতাকলি বলেছেন, তুরস্ক ৫০ লাখের বেশি শরণার্থীর ভার বইছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে রবিবার দেশটির এসকিশেহির প্রদেশে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।


ইসমাইল চাতাকলি বলেন, তুরস্ক শরণার্থীদের মন থেকে স্বাগত জানিয়েছে। অভিবাসীদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় রোধ করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


তুর্কি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কে ৩ দশমিক ৭ মিলিয়ন সিরিয়ান বাস করে। এ ছাড়া উত্তর সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর দ্বারা তৈরি নিরাপদ এলাকায় বাস করে ২ দশমিক ১ মিলিয়ন।


১০ বছর আগে সিরিয়া থেকে ২৫০ জনের একটি দল ঢুকেছিল তুরস্কে। দেশ ছেড়ে পালানোর পর থেকে তারা তুরস্কে নতুন জীবন শুরু করেন। সিরিয়া থেকে পালিয়ে আসা সেই শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয় তুরস্ক। বর্তমানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় তুরস্ক বেশি সিরিয়ান অভিবাসীদের আশ্রয় দিয়েছে। উত্তর সিরিয়ায় সবচেয়ে বেশি মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে দেশটি।
















































































 সুত্রঃ দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑